Logo
| বঙ্গাব্দ

বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী শীর্ষক আলোচনা

  • আপডেট টাইম : 09-09-2025 ইং
  • 360031 বার পঠিত
বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী শীর্ষক আলোচনা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের উদ্যোগে এবং আমছড়া পাড়া এলাকাবাসীর সহযোগিতায় এক মনোজ্ঞ মিলাদুন্নবী ও সীরাতুন্নবী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সমাজের সকল স্তরে রাসুলুল্লাহ (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই মিলাদুন্নবী ও সীরাতুন্নবী শীর্ষক আলোচনা সভায় রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম শায়েখ মুফতি মুস্তাকুন্নবী ক্বাসেমী। তাঁর জ্ঞানগর্ভ আলোচনা শ্রোতাদের মুগ্ধ করে। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপম জীবনাদর্শ এবং তা মানুষের জীবনে বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনামুলক বিশদ আলোচনা করেন।

মুফতি মুস্তাকুন্নবী তাঁর বক্তব্যে রাসুলুল্লাহ (সাঃ) এর ক্ষমা, ধৈর্য, ন্যায়পরায়ণতা, সততা এবং মানবপ্রেমের মতো গুণাবলী তুলে ধরেন। তিনি বলেন, আজকের সমাজে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে হলে রাসুল (সাঃ) এর আদর্শ অনুসরণ করা অপরিহার্য।

সভায় বক্তারা মহানবীর (সাঃ) দেখানো পথে চলার গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সকলকে রাসুল (সাঃ) এর আদর্শ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত মুসল্লিরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং বিশ্বনবীর (সাঃ) প্রতি তাদের ভক্তি ও ভালোবাসা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতিসহ বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়