Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ঈদ বাজার তদারকিতে প্রশাসন

  • আপডেট টাইম : 28-03-2025 ইং
  • 438517 বার পঠিত
খাগড়াছড়িতে ঈদ বাজার তদারকিতে প্রশাসন
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পবিত্র ঈদ উল ফিতরের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে কাপড়ের দোকান ও প্রসাধনী সামগ্রী দোকানে বাজার মনিটরিং সেলিম ট্রেড সেন্টারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের খাগড়াছড়ি সদর সেলিম মার্কেটে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রতিটি পণ্যের মূল্য প্রদর্শনসহ ঈদের বাজারের কাপড়ের দোকান ও প্রসাধনী সামগ্রী দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের কাপড়ের দোকানসহ বিভিন্ন পণ্যের মনিটরিং করা হয়। যেসকল দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য তালিকা প্রদর্শিত ছিল না তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় প্রসাধনী সামগ্রী দোকানে ২ হাজার ৫'শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। ঈদের বাজার মনিটরিং করতে সদর উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়