পানছড়ি প্রতিনিধিঃ
ফ্যাসিস্টদের ভয়ে একসময় আপনারা মন খুলে কথা বলতে পারেন নাই। সভা সমাবেশে আসতে পারেন নাই। ১৭ বছরের সেই ভয়কে জয় করে ২৪-র ছাত্র জনতার আন্দোলনে আমরা ২য় স্বাধীনতা পেয়েছি। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা আজ এলাকা ছাড়া হয়েছে। তাদেরকে কেউ হামলা মামলা করে নাই।নিজেদের অপকর্মের ভয়েই তারা পালিয়েছে। বিএনপির কোন নেতা কর্মী অন্যায় করলে সাথে সাথে আমাদের বলুন। স্বৈরাচারের আমলে গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যানরা ঘুষ দিয়ে চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষদের ঠকিয়েছে। কোন নেতাকর্মী যদি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়, আমরা দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। গণতান্ত্রিক উপায়ে আমরা আপনাদের সেবা করতে চাই। আগামী জাতীয় নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিন। পাহাড়ে নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য সকল বৈষম্য শেষ করবো।
মঙ্গলবার বিকালে উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমের সঞ্চালনায় জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক মিন্টু, মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, ৫নম্বর উল্টাছড়ি ইউপি সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ।
ইফতার শেষে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন ও পানছড়ি দেবালয় মন্দিরে শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে মহোৎসব ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ভাগবত লীলা প্রদর্শনীর পরিদর্শন করেন।
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে মসজিদ মন্দির উন্নয়নে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার লোক অংশ নেয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |