Logo
| বঙ্গাব্দ

আমিমুল এহসান কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকে পদায়ন

  • আপডেট টাইম : 22-03-2025 ইং
  • 510293 বার পঠিত
আমিমুল এহসান কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকে পদায়ন
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মোহাম্মদ আমিমুল এহসান খান দীর্ঘদিন প্রশাসনিক দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে সরকার তাকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, The Code of Criminal Procedure, 1898-এর ১০(২) ধারা মোতাবেক তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্জন করেছেন। এর ফলে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

মোহাম্মদ আমিমুল এহসান খান নানিয়ারচরে ইউএনও থাকাকালীন সময়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তিনি প্রশংসিত হয়েছেন। বিশেষ করে উপজেলার সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার কার্যকর ভূমিকার জন্য তিনি জনপ্রশাসনে বিশেষ স্বীকৃতি লাভ করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন ২০ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত হয়। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়