Logo
| বঙ্গাব্দ

খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি কমিটির পরিচিতি সভা

  • আপডেট টাইম : 10-11-2025 ইং
  • 231105 বার পঠিত
খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি কমিটির পরিচিতি সভা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকার বানৌক গেস্ট হাউজ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মার্টিন সুনি ত্রিপুরা।

সভায় সংগঠনের নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়। এসময় বক্তারা বলেন, “বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি মানবতা, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। পারস্পরিক ঐক্য, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের মূল লক্ষ্য।”

বক্তারা আরও বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় সংগঠনটি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নীল পদ্ম চাকমা, সহ-সভাপতি রেভা: হেমকর ত্রিপুরা, সহ-সভাপতি সুনীল বরণ চাকমা, সাধারণ সম্পাদক আত্মা রুপ চাকমা, সাংগঠনিক সম্পাদক বরণ ত্রিপুরাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়