রমজান আলী জিসান, লক্ষীছড়ি
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষার প্রসারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লক্ষীছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
বুধবার (১ এপ্রিল) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের ব্যবস্থাপনায় খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল কাটারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণ শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা আরও মনোযোগী হয়ে উঠবে।
খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এ উদ্যোগের জন্য গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিক্ষা উন্নয়ন ও এলাকার স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..