হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পেইনের গুরুত্ব নিয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ায় তারুণ্য নির্ভর, উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পেইনকে সামনে রেখে এই উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েডের ভ্যাক্সিন প্রদান ক্যাম্পেইনের গুরুত্ব, শিশুর অধিকার, মাদকের কুফল বিষয়ক উন্মুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
এসময় স্থানীয় স্বাস্থ্যকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিশু কিশোররা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |