এম সুজন, নানিয়ারচর
নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাহানতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দূর্গম জাহানতলী ও আশপাশের এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণসহ শতাধিক মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান নেতৃত্বে স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচরের জাহানতলী এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় এখানকার সাধারণ মানুষ ভালো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর এই উদ্যোগে তারা প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ সেবা পেয়ে আনন্দিত। স্থানীয়রা সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |