Logo
| বঙ্গাব্দ

শান্তিনগরে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার

  • আপডেট টাইম : 28-02-2026 ইং
  • 179564 বার পঠিত
শান্তিনগরে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার
রিপোর্টারঃ N/A
শফিক ইসলাম, মহালছড়ি

পবিত্র মাহে রমজান উপলক্ষে মহালছড়ি শান্তিনগর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।

যুব সমাজের পক্ষ থেকে মোঃ আব্দুল কাদের সিয়াম বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। এই মাস মানুষকে ধৈর্য, ত্যাগ ও মানবিকতার পথে পরিচালিত করে। সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপরদিকে মো. রনি বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় মূল্যবোধের চর্চা অপরিহার্য। পবিত্র রমজান মাস সেই মূল্যবোধ জাগ্রত করার শ্রেষ্ঠ সময়। এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য গড়ে তুলতেই যুব সমাজের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আয়োজন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার মধ্য দিয়ে ইফতার অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়