Logo
| বঙ্গাব্দ

বাঘাইহাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

  • আপডেট টাইম : 08-10-2025 ইং
  • 316760 বার পঠিত
বাঘাইহাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন কর্তৃক স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে মাসালং বাজারে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনে বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশনের নেতৃত্বে চিকিৎসা দল উপস্থিত স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

এ সময় মোট ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং প্রায় ৭০ হাজার টাকার বেশি মূল্যের ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে নারী, শিশু, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করতে আসা স্থানীয়রা জানান, দুর্গম এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তাই সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ তাদের জন্য এক বিশাল সহায়তা।

স্থানীয়রা বলেন, “আমরা দূর-দূরান্ত থেকে এখানে চিকিৎসা নিতে এসেছি। সেনাবাহিনীর ডাক্তাররা আমাদের খুব আন্তরিকভাবে দেখছেন, ওষুধও দিচ্ছেন—এটা সত্যিই প্রশংসনীয়।”

এ প্রসঙ্গে ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তাই নয়, বরং পার্বত্য এলাকার মানুষের কল্যাণেও সর্বদা কাজ করছে। এই চিকিৎসা সেবার মাধ্যমে আমরা জনগণের পাশে থাকতে চাই।”

ক্যাম্প শেষে স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক ও মহতী উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা জানান। তারা বলেন, সেনাবাহিনীর এমন উদ্যোগ এলাকাবাসীর আস্থা, ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবেই মানবিক সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষাসামগ্রী বিতরণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়