মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ঔষধের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইনামুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের প্রমাণ মেলে। এসময় ছয়টি দোকানকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হক বলেন,
অবৈধভাবে ওষুধ বিক্রি কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার মতো অপরাধ সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।"
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং তারা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |