Logo
| বঙ্গাব্দ

যুবসমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে রাজস্থলীতে ফোর স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

  • আপডেট টাইম : 04-07-2025 ইং
  • 388518 বার পঠিত
যুবসমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে রাজস্থলীতে ফোর স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

যুবসমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে এবং মাদকের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুরে ফোর স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। 


শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর যুব সমাজের উদ্যোগে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। 


রাজস্থলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন গাজী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম প্রমুখ।  


এসময় বক্তারা বলেন, তরুন এবং যুব সমাজকে মাদকাসক্তি থেকে বাঁচানোর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সমাজের মাদকের ভয়ঙ্কর ফাঁদ থেকে যেনো যুবসমাজ বের হয়ে আসতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।



শফিপুর ফোর স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে শফিপুর লাল একাদশ ৩-২ গোলে শফিপুর সবুজ একাদশকে পরাজিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়