Logo
| বঙ্গাব্দ

স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনায় ১ বছর পর আটক দুই আসামী

  • আপডেট টাইম : 17-01-2026 ইং
  • 336745 বার পঠিত
স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনায় ১ বছর পর আটক দুই আসামী
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলীতে ৩ ভরি স্বর্ণ ও নগদ ষাট হাজার টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন আসামীকে গ্রেপ্তার করেছে রাজস্থলী থানা পুলিশ। 




শনিবার (১৭ জানুয়ারি) রাজস্থলী থানার এসআই দীপঙ্কর কর্মকার তার সঙ্গীয় ফোর্সসহ রাজস্থলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় এই দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 




গ্রেপ্তারকৃত দুই আসামী রাজস্থলী উপজেলার মহাব্বত পাড়ার বাসিন্দা অনুপ পালের ছেলে শুভ পাল (২১) এবং অন্যজন একই গ্রামের সুধাংসু নাথের ছেলে বিকাশনাথ (৩৪)।




পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ অক্টোবর দিবাগত রাতে মহব্বত পাড়ার বাসিন্দা জিসান বড়ুয়ার ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধভাবে ঘর থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ষাট হাজার টাকা চুরি করে। এই ঘটনায় জিসান বড়ুয়া বাদী হয়ে রাজস্থলী থানায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ: ১৭-০১-২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করেন।




এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে রাঙামাটি জেলা আদালতে সৌপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়