Logo
| বঙ্গাব্দ

মেধাবীদের অনুপ্রেরণা যোগাতে নানিয়ারচরে সেনাবাহিনীর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট টাইম : 07-01-2026 ইং
  • 283396 বার পঠিত
মেধাবীদের অনুপ্রেরণা যোগাতে নানিয়ারচরে সেনাবাহিনীর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
রিপোর্টারঃ এম সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা যোগাতে কৃতি সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


নানিয়ারচর জোন ১৭ ইস্ট বেঙ্গলের  আয়োজনে আল-আমিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক একটি ক্লাস গ্রহণ করা হয়। সেনাবাহিনীর অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত এই ক্লাসে শিক্ষার্থীরা আগ্রহভরে অংশগ্রহণ করে। ক্লাসটি পরিচালনা করেন নানিয়ারচর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিজওয়ান মাহমুদ রিজন।কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে নৌবিহারের আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরস্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দের মধ্যেও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়