Logo
| বঙ্গাব্দ

পানছড়ি  বাজার মনিটরিং  ও ভ্রাময়মান আদালতে জরিমানা আদায়

  • আপডেট টাইম : 27-02-2025 ইং
  • 505725 বার পঠিত
পানছড়ি  বাজার মনিটরিং  ও ভ্রাময়মান আদালতে জরিমানা আদায়
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সদর বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যগণ কর্তৃক  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম  পরিচালনা ও ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। 

২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন ও বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত  ছিলেন। 


 মনিটরিং কার্যক্রম চলাকালীন ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয় এবং বাজারে বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য তদারকী সহ বাজার কমিটির তালিকার সঙ্গে বিক্রেতার পণ্যের বিক্রয় মূল্যের তালিকা যাচাই করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা দোকান ও পাইকারী আড়তে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও পলিথিন ব্যবহার নিষিদ্ধের বিষয়ে সকল দোকানদার, মাছ, সবজি ও ফল ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। 


উপজেলা প্রশাসক  ও উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন বলেন, আসন্ন রমজান মাসকে উপলক্ষ  করে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়  ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও  ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ০৯ (নয়) জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। বাজার মনিটরিং এর সময় কোন সিন্ডিকেট বা বাধা পরিলক্ষিত  হয় নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়