Logo
| বঙ্গাব্দ

লংগদুতে শীতকালীন কম্বল বিতরণ করলেন মাওলানা মামুনুর রশিদ

  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 384365 বার পঠিত
লংগদুতে শীতকালীন কম্বল বিতরণ করলেন মাওলানা মামুনুর রশিদ
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
লংগদু উপজেলাতে শীতার্ত মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেছেন মাওলানা মামুনুর রশিদ। তীব্র শীতে অসহায় ও দুস্থ পরিবারের কষ্ট লাঘবে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বগাচতর ইউনিয়ন এর গাউছপুর গ্রাম এ।

এ সময় এলাকার দরিদ্র ও শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়