Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 29-04-2025 ইং
  • 386507 বার পঠিত
নানিয়ারচরে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও মাসিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায়  পরিষদের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এতে অংশগ্রহণ করেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা এবং আনসার ও ভিডিপি কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং পার্বত্য অঞ্চলের চলমান সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়