Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে ৩ ইটভাটা বন্ধ

  • আপডেট টাইম : 15-03-2025 ইং
  • 501323 বার পঠিত
বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে ৩ ইটভাটা বন্ধ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

মহামান্য হাইকোর্টের আদেশে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে তিনটি ইটভাটা।

শনিবার (১৫ মার্চ) বিকেলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার এই তিনটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেন।

এসময় পানি ছিটিয়ে আগুন নিভানোর পাশাপাশি কয়েক হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পরে হাইকোর্টের রিটপিটিশনের আদেশের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়