Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু

  • আপডেট টাইম : 18-04-2025 ইং
  • 304982 বার পঠিত
বাঘাইছড়িতে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের শিশুর মৃত্যু হয়েছে। 


আজ শুক্রবার  (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। শিশুর বাবা রিটন চাকমা অভিযোগ করে বলেন হাসপাতালে কোন অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি। এদিকে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। 


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এর পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র এম্বুলেন্স সেটিও নষ্ট, ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৪ জন। তারাও ঠিক মত উপস্থিত থাকেনা। উর্ধতন কর্মকর্তাকে বার বার জানিয়েও কোন প্রতিকার মিলছে না। 


এবিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খিসার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে  একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে তিনি এখনো যোগদান করেননি। হাসপাতালে একজন  কর্মকর্তা দরকার সেটি নেই বার বার বলার পরও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইওএইচএফপিও) যোগদান করেননি। দীর্ঘদিন চাকরির সুবাদে ওনাদের পেছনে হয়তো কোন লোক আছে, তাদের টাকা পয়সার অভাব নেই তাই তাদের চাকরির প্রতি মায়া নেই। তারা জানে ৩-৪ বছর পরে হলেও চাকরি যাবে না তাই হয়তো এমনটি করেন।  

এদিকে হাসপাতালের অবকাঠামোর অবস্থাও নড়বড়ে বার বার মেরামত করেও অবস্থার কোন উন্নতি করা যাচ্ছে না। অধিক পুরাতন হওয়ায় ঝুঁকি নিয়েই চলে চিকিৎসা কার্যক্রম তাই স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী দ্রুত একটি নতুন হাসপাতাল ভবন নির্মাণ করে চিকিৎসা সেবার মান উন্নত চিকিৎসার ব্যাবস্থা জোরদার করা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়