হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপজেলার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জননিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
আইন শৃঙ্খলা সভায় আগামী ত্রয়োদশ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এখন থেকেই সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড ও জনগুরুত্বপূর্ণ সমস্যা নিরসনে আলোকপাত করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু, রাজস্থলী থানা ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং কমিটির অন্যান্য সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও সেলিনা আক্তার বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও নিরাপদ করতে প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে তিনি সকল দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |