Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম : 22-08-2025 ইং
  • 316383 বার পঠিত
নানিয়ারচরে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

নানিয়ারচর জোনে বৃহস্পতিবার সকাল বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নানিয়ারচর জোনের আরএমও ক্যাপ্টেন মো. আশিকুজ্জামান বগাছড়ি মারিফুল মারকাজুল মাদ্রাসার শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।

চিকিৎসা সেবায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অধিকাংশের চুলকানি ও চর্মজনিত সমস্যার কারণে আরএমও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ সরবরাহ করেন। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনাও দেওয়া হয়।

এই বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং সবাই আরএমও এবং নানিয়ারচর জোন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়