হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাইলস্টোন ট্রাজেডিতে নিহত রাজস্থলী উপজেলার মেধাবী শিক্ষার্থী উক্যছাইং মারমার বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে আসেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় শোকার্ত পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এসেছি আপনাদের পরিবারের পাশে থাকতে। একমাত্র সন্তান হারানোর ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। সৃষ্টিকর্তার এই নিয়মকে আমাদের মেনে নিতে হবে। আপনাদের যেকোন প্রয়োজনে বিএনপি পরিবার পাশে থাকবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় উক্যছাইংয়ের বাড়িতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টু, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি মানস মুকুল চাকমা, রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, রাঙ্গামাটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিনসহ জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, রাজস্থলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |