মেহেরাজ হোসেন সুজন
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা হর্টিকালচার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে একটি বর্ণাঢ্য মিছিল নানিয়ারচর বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। তিনি তার বক্তব্যে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের উদ্দীপ্ত ও সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার। তিনি তার বক্তব্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও তৃণমূলে কর্মীদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য নেতারা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সকলের সমন্বিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং আসন্ন দিনগুলোতে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |