Logo
| বঙ্গাব্দ

রামগড়ের দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

  • আপডেট টাইম : 19-12-2025 ইং
  • 163504 বার পঠিত
রামগড়ের দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বৃহস্পতিবার সকালে রামগড় ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের গরুকাটা এলাকায় আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম। রামগড় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই দুর্গম এলাকায় বসবাসরত দুই শতাধিক গরীব ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিশু কিশোদের মাঝে খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও মেডিক্যাল অফিসার মেজর অতসী দেবনাথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়