Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে ইয়াবাসহ কারবারি আটক

  • আপডেট টাইম : 16-06-2025 ইং
  • 390700 বার পঠিত
কাপ্তাইয়ে ইয়াবাসহ কারবারি আটক
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মো. সেলিম প্রকাশ সেলিম মাঝি (৩৯)। সে কাপ্তাই ইউনিয়নের বাঁশকেন্দ্র এলাকার মো. আব্দুল বাতেনের ছেলে। গতকাল রোববার রাতে কাপ্তাই থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, থানার এসআই সাইমুল ইসলাম সঙ্গীয় এসআই মো. সাখাওয়াত হোসেন ও মো. আলাউদ্দিন সাকিল সহ একটি পুলিশের টিম অভিযান পরিচালনা করে আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করে। তার সাথে থাকা ১৫০ পিস হালকা গোলাপী রংয়ের অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট (এ্যাম্ফিটামিনযুক্ত মাদক) জব্দ করে। যার ওজন আনুমানিক ১৫ গ্রাম হবে এবং বাজার মূল্য ৪৫ হাজার টাকা হবে।

এদিকে আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়