Logo
| বঙ্গাব্দ

নতুন নেতৃত্বে রুমা প্রেসক্লাব

  • আপডেট টাইম : 31-08-2025 ইং
  • 383109 বার পঠিত
নতুন নেতৃত্বে রুমা প্রেসক্লাব
রিপোর্টারঃ N/A

লোকমান হাকিম, রুমা

দীর্ঘ সাত বছর পর বান্দরবানের রুমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও দৈনিক কালবেলা’র রুমা প্রতিনিধি শৈহ্লাচিং মার্মা এবং সাধারণ সম্পাদক হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পাহাড়ের কণ্ঠর প্রতিনিধি চনুমং মার্মা।

গত শুক্রবার দুপুরে মুনলাই পাড়ার কিছুক্ষণ রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। তিন বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গু’র প্রতিনিধি মংহাই থুই মার্মা।

নতুন কমিটির সাধারণ সদস্য পদে দায়িত্ব পেয়েছেন—দৈনিক অবজারভার প্রতিনিধি উবাসিং মার্মা, দৈনিক কালের কণ্ঠ ডিজিটাল মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো. লোকমান হাকিম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অংবাচিং মার্মা, সিএইচটি বার্তা ডটকম ও দৈনিক নববানীর প্রতিনিধি মথি ত্রিপুরা এবং শৈলুমং মার্মা।

কমিটি গঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম মার্মা, বান্দরবান রিপোর্টার ইউনিটির সভাপতি মংসানু মার্মা, দীপ্ত টিভির বান্দরবান জেলা প্রতিনিধি ক্যমুইঅং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মার্মা ও হ্লাথোয়াই মার্মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়