ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা গঠনের প্রধান কেন্দ্র মসজিদ-মাদ্রাসা:- ইউএনও ইনামুল
জাকির হোসেন, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান শুক্রবার (৩১ অক্টোবর) কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ইউএনও ইনামুল হাছান মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদের ইমাম সহ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মসজিদ ও সংলগ্ন মাদ্রাসার সার্বিক অবস্থা ঘুরে দেখেন।
এসময় তিনি বলেন, “মসজিদ ও মাদরাসা সমাজে নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ গঠনের প্রধান কেন্দ্র। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি এই মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের যথাসাধ্য চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মুসলমান। মুসলমান হিসেবে এই পবিত্র জুম্মার দিনে একে অপরের মঙ্গল কামনা ও দোয়া করা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।”
পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব ইউএনও ইনামুল হাছানকে স্বাগত জানান। তারা প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম ও প্রয়োজনীয় উন্নয়ন বিষয়েও অবহিত করেন।
এসময় দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন, সাবেক সভাপতি সোহেল রানা, অর্থ সম্পাদক সুমন উদ্দিনসহ মসজিদের প্রবীণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |