Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধমূলক কর্মসূচি

  • আপডেট টাইম : 09-09-2025 ইং
  • 226578 বার পঠিত
নানিয়ারচরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধমূলক কর্মসূচি
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবেশনা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নানিয়ারচর থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম।

কর্মসূচিতে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীরা আইনি ও মানসিক সহায়তা পাচ্ছেন। পাশাপাশি নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন এবং শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), কানাডা সরকারের সহায়তা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (MoCHTA) অধীনে Women and Girls’ Empowerment through Inclusive Education in CHT প্রকল্পের অংশ হিসেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়