নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে মো. নুর আলম (২১) নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে।
আটককৃত মো. নুর আলম বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার ২নম্বর ওয়ার্ডের বৌ-বাজার এলাকার বাসিন্দা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় আটক নুর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম সহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
বিষয়ে ওসি নাজির আলম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয়েছে। এলাকা মাদক মুক্ত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |