Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে উইভের আয়োজনে কন্যাশিশু দিবস পালিত

  • আপডেট টাইম : 12-10-2025 ইং
  • 459736 বার পঠিত
নানিয়ারচরে উইভের আয়োজনে কন্যাশিশু দিবস পালিত
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

"আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনে সারিতে মেয়েরা" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন করেছে উইভ (Weave)।

Prevention of Violence Against Women and Girls প্রকল্পের আওতায় ১১ অক্টোবর দিনভর নানিয়ারচর উপজেলার ছয়কুড়ি বিল, টিলা পাড়া খামারপাড়া, খুল্যাং পাড়া ও উত্তর ফিরিঙ্গি পাড়া কমিউনিটি লার্নিং সেন্টারের কিশোরী সদস্যদের অংশগ্রহণে মঞ্চ নাটক, পোস্টার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন প্রোগ্রাম অফিসার কাম ট্রেনার (POCT), রুনু চাকমা, কমিউনিটি মবিলাইজার (CM)। তুনিকা খীসা এছাড়াও উপস্থিত ছিল কমিউনিটি লার্নিং সেন্টারের মেন্টরবৃন্দ — স্নিগ্ধা চাকমা, চন্দা চাকমা, নিশা চাকমা, সোনাকি চাকমা ও টুম্পা দত্ত।

স্থানীয় কিশোরীরা উৎসাহের সঙ্গে দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়