Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে পোস্টাল ব্যালটে ভোটদান প্রদর্শন ও অবহিতকরণ সভা

  • আপডেট টাইম : 23-12-2025 ইং
  • 194406 বার পঠিত
রাজস্থলীতে পোস্টাল ব্যালটে ভোটদান প্রদর্শন ও অবহিতকরণ সভা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন ও অবহিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং যারা নির্বাচনের সময় নিজ ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের নিয়মাবলী ও নিবন্ধন প্রক্রিয়া বিস্তারিতভাবে প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু এবং প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নোমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বক্তারা বলেন, পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে কর্মস্থলে থেকেও ভোটাররা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এই প্রক্রিয়াটি সহজতর করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক। এছাড়াও সভায় নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গ কীভাবে সময়মতো পোস্টাল ব্যালটের জন্য আবেদন করবেন এবং ভোট প্রদান করবেন, সে বিষয়ে হাতে-কলমে ধারণা প্রদান করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়