Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা অর্থদণ্ডদ

  • আপডেট টাইম : 02-11-2025 ইং
  • 323207 বার পঠিত
দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা অর্থদণ্ডদ
রিপোর্টারঃ N/A

হাছান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(২) ধারার আওতায় আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ঘটনাস্থলেই তাদের কাছ থেকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা বা প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে এমন যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়