Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনন্য ৩০ এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 182268 বার পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনন্য ৩০ এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব দ্যা মিলেনিয়াম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৩০তম ব্যাটালিয়ন অনন্য ৩০ এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।




গতকাল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে খাগড়াছড়ি সদর জোনের অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন খাগড়াছড়ি সদর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।




২০০৬ সালের আজকের দিনে যশোর সেনানিবাসে 'রেজিমেন্ট অব দি মিলেনিয়াম' ৩০ তম ইউনিটের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এসময় অনুষ্ঠানের শুরুতেই ব্যাটালিয়নের আভিধানিক সাফল্য কথা তুলে ধরা হয়। 




এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। জেলা পরিষদের চেয়রাম্যানের শেফালিকা ত্রিপুরা।




পরে জোনের হলরুমে সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অফিসার বেসামরিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন দপ্তর ও পেশার মানুষ এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়