নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটি শহরের মুজাদ্দেদ-ই-আলফেসালী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন "সেফ হার্ট রাংগামাটি"র বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠা পরিচালক মো. সালাউদ্দীন (ইম্মী), সংগঠন এর সভাপতি মো. আমান উল্লাহ রিদয়, সহ-সভাপতি মোছাম্মদ আরুফা আক্তার, সাধারন সম্পাদক মো. ছোটন আহমেদ রাহাত, সহ সাধারণ সম্পাদক মো. জুনায়েদ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোছাম্মদ মুনতাহা আক্তার তুসি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকাশ প্রমুখ।
কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সালাউদ্দিন (ইম্মী) বলেন, আমরা তরুনদের নতুন চিন্তাধারা নিয়ে এ সংগঠন এর কার্যক্রম পরিচালনা করে যাবো।
সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক মোছাম্মদ ফাইজা আক্তার পিংকি বলেন, বৃক্ষরোপণ পরিবেশ ও মানুষের অস্তিত্বের জন্য অপরিহার্য। এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অক্সিজেন সরবরাহ, মাটির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। টেকসই ভবিষ্যৎ গড়তে এবং খাদ্য, ছায়া ও কাঠ নিশ্চিত করতে পরিকল্পিতভাবে গাছ লাগানো ও সংরক্ষণ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
এ জাতীয় আরো খবর..