মেহেরাজ হোসেন সুজনঃ
টানা চারদিন ধরে চলা ভারী বর্ষণে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত ইসলামপুর দাখিল মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন অন্তত ১৭টি পরিবারের প্রায় ৯০ জন মানুষ।
আশ্রয় নেওয়া এসব মানুষদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি খাদ্য সহায়তা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানে কিছুটা ভূমিধস হয়েছে এবং আশঙ্কাও দেখা দিয়েছে।
এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা জানান,“বৃষ্টির কারণে অনেক ঘরবাড়ি ও জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের এবং খাবারসহ অন্যান্য ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।”
এছাড়া পাহাড়ি অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সম্ভাব্য ভূমিধসের শঙ্কায় নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং যেকোনো জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |