Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 03-06-2025 ইং
  • 579108 বার পঠিত
পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন বাংলাদেশ সেনা বাহিনীর পানছড়ি সাব জোন।


৩ জুন ২০২৫ ,মঙ্গলবার  এলাকা সমুহে উপস্থিত থেকে পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন অসহায় পরিবারের মাঝে এ উপহার প্রদান করেন। 


এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।


ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।


ঈদ সামগ্রী প্রদান কালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার  বাহার উদ্দিন, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়