Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 427693 বার পঠিত
নানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে নানিয়ারচর বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, স্কাউট সদস্য, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে পরিবেশবান্ধব জীবনযাপন গড়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়