Logo
| বঙ্গাব্দ

মাদককে না বলতে ছাত্রদল নেতা রনি'র উদ্যোগ

  • আপডেট টাইম : 25-07-2025 ইং
  • 265891 বার পঠিত
মাদককে না বলতে ছাত্রদল নেতা রনি'র উদ্যোগ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

নতুন প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য এবং পড়ালেখায় আগ্রহী করতে রাজস্থলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির সহযোগিতায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মাঠে রাজঙ্গনা মহিলা ফুটবল একাডেমির সকল সদস্য এবং তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, তাইতংপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব, আমছড়া পাড়া ক্লাবে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি একাডেমির ২৪ জন খেলোয়াড়কে জার্সি এবং ইউনিয়নের তিনটি ফুটবল টিমকে ১টি করে ফুটবল বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে নাইমুল ইসলাম রনি বলেন, বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। এই প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে খেলাধুলা এবং লেখাপড়ার কোন বিকল্প নেই। এছাড়াও মাদকাসক্তি থেকে বাঁচার জন্য নতুন প্রজন্মকে খেলাধুলায় পারদর্শী হতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন খানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়