Logo
| বঙ্গাব্দ

দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

  • আপডেট টাইম : 31-08-2025 ইং
  • 302004 বার পঠিত
দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসাসেবা
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পানছড়ি উপজেলার দুর্গম ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপি বিনামুল্যে মেডিকেল ক্যাম্পেইনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলাম, খাগড়াছড়ি জোনের নেতৃত্বে মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন তাসমিয়া শফিক এসব চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা নিতে আসা শান্তিময় চাকমা, বিনতা চাকমা ,রুখুমনি চাকমা, সুক রঞ্জন চাকমা সহ স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লে. কর্নেল রাকিবুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ে চর্মরোগ, চোখে কম দেখা, কোমড়ে ব্যথা, জ্বর, নারীদের নানাবিদ সমস্যা নিয়ে রোগী এসছেন। দোভাষী সহ আমরা নারীদের জন্য গাইনি নারী চিকিৎসক ও পুরুষদের জন্য পুরুষ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করছি। যাদের উন্নত চিকিৎসা সেবা প্রয়োজন তাদেরকে আমরা সদর হাসপাতালে পাঠাবো। একই সাথে এ ধরণের ক্যাম্পেইন চালু রাখবো।

খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ সময় স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল সহ অন্যান্য সেনা প্রশাসনিক কর্মকর্তাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়