Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যুবদের হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 22-09-2025 ইং
  • 301386 বার পঠিত
খাগড়াছড়িতে যুবদের হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি

তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের উদ্যোগে স্থানীয় প্রভাবশালী ও সম্ভাব্য সহভাগীদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মিলনপুরস্থ তৃণমূল উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে আস্থা প্রকল্পের সিভিক প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক ত্রিনা চাকমা সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা। তিনি বলেন, “যুবরা সমাজের পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। তাদেরকে হুইসেল ব্লোয়ার হিসেবে সম্পৃক্ত করলে সুশাসন ও দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে।”

এসময় আরও বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা এবং যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব প্রধান মো. আল আমিন।

সভায় নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে যুবসমাজকে ইতিবাচকভাবে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়