Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সূচনা

  • আপডেট টাইম : 07-10-2025 ইং
  • 245021 বার পঠিত
খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সূচনা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সূচনা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী এবং জেলা এনসিটিএফ’র সভাপতি ঐতিহ্য দাশসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিশুদের অধিকার রক্ষা, সুরক্ষা ও বিকাশে সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে নৃত্য, গানের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়।

বক্তারা বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ— তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়