Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ধানের শীষে ভোট চেয়ে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণসংযোগ

  • আপডেট টাইম : 08-10-2025 ইং
  • 300643 বার পঠিত
খাগড়াছড়িতে ধানের শীষে ভোট চেয়ে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণসংযোগ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকখাগড়াছড়ি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি, রাজবাড়ি, মধুবাজার, পিটিআই ও ঠাকুরছড়া এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা “ভোট দিন ধানের শীষে” — এই স্লোগানে মুখরিত হয়ে জনসাধারণের মাঝে ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক আদর্শ তুলে ধরেন।

গণসংযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা বাড়ি-বাড়ি গিয়ে, দোকানপাটে ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নেতাকর্মীরা বলেন, “ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ি ও বাঙালির আস্থা ও বিশ্বাসের প্রতীক। খাগড়াছড়ি জেলার মানুষের উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের জন্য তার ভূমিকা অতুলনীয়।”

তারা আরও বলেন, বিএনপির এ প্রার্থী অতীতেও জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবেন।

সদর উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দিনগুলোতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়