Logo
| বঙ্গাব্দ

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান

  • আপডেট টাইম : 22-10-2025 ইং
  • 263502 বার পঠিত
পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সাংবাদিক, রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিসহ দায়িত্বশীল কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সুন্দর রাখতে সরকারি সকল দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের নিজ নিজ জায়গা থেকে সচেতনতা সৃষ্টি করে সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়াউর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিভিন্ন কুচক্রী মহল। বিশেষ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এসব পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

এছাড়াও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় রাজস্থলী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ কাঠ পাচার রোধ, মানসম্মত শিক্ষা, বাল্যবিবাহসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়