Logo
| বঙ্গাব্দ

লংগদুতে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : 28-11-2025 ইং
  • 180267 বার পঠিত
লংগদুতে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু
রিপোর্টারঃ N/A

মুনতাসীর রাহাত

রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাসুম আল হাছান (১৪) নামে এক কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম ঐ এলাকার আব্দুল হান্নানের ছেলে। নিহত মাসুম লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিলো। ট্রাকটি তাকে অতিক্রম করার সময় মাসুম পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মাসুমের বাবা হান্নান জানান, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসে দেখি ছেলে মারা গেছে।

লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়