বাঘাইছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রামে "গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর" এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাঘাইছড়ি শাখা।
এসময় একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ, সাজেক জুনিয়র হাই স্কুলে ল্যাপ্টব এবং ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা কলম বিতরণ করা হয়েছে। এছাড়াও বড়দিন উপলক্ষে সাজেক গির্জায় নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিতরণ করেন সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: মনিরুল ইসলাম। এসময় ক্যাপ্টেন আবু মুছা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহ সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |