Logo
| বঙ্গাব্দ

দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 247883 বার পঠিত
দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ
রিপোর্টারঃ জাকির হোসেন, নিজস্ব সংবাদদাতাঃ
খাগড়াছড়ি পানছড়ি উপজেলার দুর্গম হারূবিল ও বুদ্ধুরাম পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীর্তাত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পানছড়ির দুর্গম হারূবিল এবং বুদ্ধুরাম পাড়ায় দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারূক এর নির্দেশে জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভি নেতৃত্বে পাহাড়ি অসহায় গরীব শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন লে: নোমান আল সাবিত ও ওয়ারেন্ট অফিসার মো:খাদেমুল ইসলাম। জোন সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে দীঘিনালা জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও দীঘিনালা জোনের আওতাধীন দুর্গম এলাকায় অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে। এসময় শীতবস্ত্র গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শীর্তাত পরিবারের জনসা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়