Logo
| বঙ্গাব্দ

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী

  • আপডেট টাইম : 01-02-2026 ইং
  • 106712 বার পঠিত
কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী
রিপোর্টারঃ N/A
বাঘাইছড়ি প্রতিনিধি

​রাঙ্গামাটির বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল-এর বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় ‘এগত্তর পার্কে’ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

সকাল থেকেই বনভোজন স্থলে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। এতে গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরে, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক (উপ-অধিনায়ক)।​ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি (ভারপ্রাপ্ত অপস অফিসার)।​মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস (সহকারী পরিচালক ও কিউএম, মারিশ্যা জোন)।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধি ও সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়