Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 84393 বার পঠিত
খাগড়াছড়ি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়িতে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্টিত হয়েছে।  আজ সোমবার (১৬ই ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ এবং অফিসার-ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।


মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাশ। এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ  সু-সজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।


প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা এবং ড্রেসরুলস পরিপালন বিষয়ে  বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 


এছাড়াও, পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।


এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়