Logo
| বঙ্গাব্দ

বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক

  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 68299 বার পঠিত
বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তির নাম প্রেনপং ম্রো (২৫)।


 আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম প্রেনপং ম্রো। সে সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রো ছেলে। আটক ব্যক্তি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সশস্ত্র সদস্য। আটকের পর তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কামাল বলেন, অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়