Logo
| বঙ্গাব্দ

নারী দিবসে প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি

  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 112975 বার পঠিত
নারী দিবসে প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি
রিপোর্টারঃ N/A
খাগড়াছড়ি প্রতিনিধি:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার ‘এমপাওয়ারম্যান্ট’ প্রকল্পের বাস্তবায়নে সোমবার (১০ মার্চ) জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।

নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় দর্শকদের উপস্থিতিতে জমে ওঠা খেলায় মুখোমুখি হয় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা একাদশ।

টানটান উত্তেজনায় ভরা ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে ১–০ গোলের ব্যবধানে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। খেলায় দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, খাগড়াছড়ি প্রমিলা ফুটবল দলের কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, পরিচিতা খীসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।

আয়োজকরা জানান, নারী দিবসকে সামনে রেখে নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়